আমিন মোহাম্মদ গ্রুপের ৪ প্রকল্পের সম্পূর্ণ প্লট হস্তান্তর

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:২২

আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া স্বর্ণালী, আশুলিয়া প্রভাতী, আশুলিয়া লাবনী, আশুলিয়া মডেল টাউনের এস ব্লকের সম্পূর্ণ প্লট গ্রাহকদের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার আশুলিয়া স্বর্ণালী প্রকল্পে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ প্লট বুঝিয়ে দেওয়া হয়। গ্রাহকদের পক্ষ থেকে প্রকল্পের ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান, সিনিয়র নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল করিম সিদ্দিকী, নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ স্থানীয়রা।