ইত্তেফাক রিপোর্ট
এখন থেকে রপ্তানিকারকেরা আরো বেশি সুবিধা পাবেন। রপ্তানিতে নগদ সহায়তার ওপর উেস কর অর্ধেক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে এ ক্ষেত্রে ১০ শতাংশ উেস কর আদায় করা হতো। চলতি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সদ্য বিদায়ী সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গত ৯ জানুয়ারি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনটি সম্প্রতি জারি করা হয়েছে।
আইআরডির প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪-এর সেকশন ৪৪-এর সাব-সেকশন (৪)-এর ক্লজ (বি)তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার রপ্তানি নগদ ভর্তুকির (নগদ সহায়তা) ওপর উেস কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো। এতে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে এবং ইহা আগামী ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বলবত্ থাকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আগের অর্থবছরের চেয়ে প্রায় ৮ শতাংশ কমে গেছে। রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি নতুন নতুন পণ্য রপ্তানিতে উত্সাহ দিতে সরকার এ পদক্ষপ নিয়েছে বলে জানা গেছে।
