ডা. সঞ্চিতা বর্মন
শীতকালে শিশু ও বয়ষ্ক ব্যক্তিরা সাধারণত সর্দি কাশি জনিত সমস্যায় ভোগেন যার প্রধান কারণ কোল্ড অ্যালার্জি। সর্দি-কাশির সঙ্গে হাঁপানি, শ্বাস কষ্ট, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধভাব ইত্যাদি লক্ষণসমূহ দেখা যায়। শীতকালের ঠান্ডা বাতাস এই ক্ষেত্রে অ্যালার্জেন হিসেবে কাজ করে। তাই যে কারণে এ উপসর্গগুলো দেখা দেয় অ্যালার্জি টেস্ট করে কারণ নির্ণয় করে তা পরিহার করা উচিত। ঠান্ডা বাতাস যথা সম্ভব পরিহার করা উচিত। সব সময় গরম কাপড় পরিধান করতে হবে। যাদের সব সময় ঠান্ডার সমস্যা দেখা যায় তাদের অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ সেবন করতে হবে। ঠান্ডা বাতাস যাতে নাক-মুখ দিয়ে না ঢুকে তার জন্য ফিল্টার মাস্ক বা মুখ বন্ধনী ব্যবহার করতে হবে। এছাড়া যে সকল অ্যালার্জেন একেবারেই পরিহার করা সম্ভব নয় যেমন- মাইট, সোল্ড, পোলেন বা পরাগরেণুর ভ্যাকসিন প্রয়োগ করে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। এলার্জির সমস্যা প্রথম দিকে ধরা পড়লে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিত্সা দিয়ে নিরাময় করা সম্ভব। তাই সময়মতো বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ

