ফিলিপাইনের 'টাল' আগ্নেয়গিরির লাভা উদগিরণ হতে শুরু করেছে। যেকোন সময় বিপজ্জনক অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ টি শহরের লোকজনকে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া ম্যানিলা আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষ ‘আগ্নেয়গিরি সুনামি’ সতর্কতা জারি করেছে। আশপাশের বেশ কয়েকটি এলাকায় ছাই ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মুখোশ পরার পরামর্শ দেয়া হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে ৮ হাজার গ্রামবাসীকে ৩৮ টি উদ্ধার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৭০ কিলোমিটারদক্ষিণে অবস্থিত এ আগ্নেয়গিরি থেকে সোমবার ভোরের দিকে দুর্বল লাভা প্রবাহিত হতে শুরু করে।
টাল আগ্নেয়গিরির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে... যা চৌম্বকীয় উদগিরণ ঘটাতে পারে রাত ২:৪৯ থেকে ভোর ৪:২৮-এর মধ্যে...এটি মূলত দুর্বল লাভা যার সাথে বজ্রপাতও হতে পারে, এক বিবৃতিতে একথা জানিয়েছে ফিলিপিন্স ইন্সটিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি (ফিভোলক্স)।
টাল দেশটির দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি। গত ৪৫০ বছরে এই আগ্নেয়গিরি থেকে অন্তত ৩৪ বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা।
ইত্তেফাক/এসআর
