নভোচারী নয়, সাধারণ মানুষ হিসেবে প্রথম চন্দ্রাভিযানে যাচ্ছেন জাপানের ধনকুবের ইউসাকু মাজাওয়া। আর সেই অভিযানে সঙ্গ দিতে ‘জীবন সঙ্গী’ খুঁজছেন তিনি। ৪৪ বছর বয়সী এই ফ্যাশন আইকন ২০২৩ সালে স্পেস রকেটে করে পা রাখবেন চাঁদে। আর তা করার আগে একজন সঙ্গী খুঁজছেন তিনি।
১৯৭২ সালে প্রথম মানুষ চাঁদে পা রাখার পর দ্বিতীয়বারের মত চাঁদে পা রাখবে মানুষ। আর মাজাওয়া বলেন, এই অভিযানের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে ‘বিশেষ’ এক নারীকে খুঁজছেন তিনি।
ওয়েব সাইটে এই আবেদন জানিয়েই ক্ষান্ত হননি এই ধনকুবের। বরং নারীদেরকে বাছাইয়ের জন্য অনলাইন এই ওয়েবসাইটে আবেদন করতে বলেছেন!
সম্প্রতি এই উদ্যোক্তা সম্পর্ক ছিন্ন করেছেন তার বান্ধবী ও অভিনয় শিল্পী আয়ামা গোরেকির সঙ্গে।
ওয়েব সাইটে মাজাওয়া লেখেন, একাকীত্ব ও শূন্যতা আমাকে গ্রাস করছে। আমি শুধু একটা বিষয়েই ভাবতে পারি। আর তা হল কোন এক নারীকে ভালবাসা।
এরপর তিনি লেখেন, একজন ‘জীবনসঙ্গী খুঁজে পেতে চাই। আমার ভবিষ্যৎ এই সঙ্গীকে নিয়ে মহাকাশে ভালবাসা ও শান্তি খুঁজে পেতে চাই।
[WANTED!!!]
— Yusaku Maezawa (MZ) 前澤友作 (@yousuck2020) January 12, 2020
Why not be the ‘first woman’ to travel to the moon?#MZ_looking_for_love https://t.co/R5VEMXwggl pic.twitter.com/mK6fIJDeiv
ওয়েব সাইটে তিন মাস ব্যাপী বাছাই প্রক্রিয়ায় আবেদনের জন্য বেশ কিছু শর্ত প্রদান করা হয়েছে। যেখানে বলা আছে, আবেদনকারীকে অবশ্য ‘সিঙ্গেল’ হতে হবে, ইতিবাচক মানসিকতার হতে হবে, বয়স ২০ বছরের বেশি হতে হবে এবং মহাকাশে যাবার ইচ্ছা থাকতে হবে। বিবিসি।
ইত্তেফাক/আরএ
