চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার কালচো ইউনিয়নের চিলাছোঁ গ্রামের পণ্ডিত বাড়ির পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
এসআই হাসান মাহমুদ জানান, নবজাতকের নাভি থেকে নিছের অংশ কুকুর বা অন্য কিছু খেয়ে ফেলছে। ধারনা করা হচ্ছে রবিবার গভীর রাতে নবজাতককে কেউ এখানে ফেলে গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে উপপরিদর্শক একেএম হাসান নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবজাতকের বয়স এক কিংবা দুইদিন হবে।
তিনি আরও বলেন, নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ
