ট্রাম্পের কারণেই ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে মন্তব্য করলেন কানাডার এক খাবার প্রতিষ্ঠানের সিইও। উড়োজাহাজ বিধ্বস্ত হবার ঘটনায় এই প্রতিষ্ঠানটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেই প্রেক্ষিতে ‘ম্যাপল লিফ ফুডস’র সিইও মিচেল ম্যাককেইন জানান, ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের কারণেই এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
তিনি জানান, ট্রাম্প হামলা চালানোর প্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালালে ১৭৬ জন যাত্রী বহন করা এই বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আর সেখানে মারা যায় তার প্রতিষ্ঠানের এক কর্মীর ১১ বছরের ছেলে ও স্ত্রী।
নিজ প্রতিষ্ঠানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু পোস্টের মাধ্যমে মিচেল ট্রাম্পকে এই ঘটনার জন্য দায়ী করেন। হামলাকে ‘অপ্রত্যাশিত’ জানিয়ে তিনি বলেন, নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকতে ট্রাম্প এই ‘দুষ্ট সিদ্ধান্ত’ প্রদান করে। এ ঘটনায় ৫৬ জন কানাডার নাগরিক মারা যান। পাশাপাশি মারা যান ৮২ জন ইরানি, ১১ জন ইউক্রেনিয়ন, ১০ জন সুইডিশ এবং চারজন আফগান নাগরিক।
তিনি টুইট বার্তায় লেখেন, আমি প্রচণ্ড ক্ষোভ করছি। আর সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষোভ কমবে না। তাদের যুদ্ধের পরিণতি স্বরূপ অকারণে সেখানে কানাডার নাগরিকেরা জীবন দিয়েছে।
…The collateral damage of this irresponsible, dangerous, ill-conceived behavior? 63 Canadians needlessly lost their lives in the crossfire, including the family of one of my MLF colleagues (his wife + 11 year old son)! We are mourning and I am livid. Michael McCain.
— Maple Leaf Foods (@MapleLeafFoods) January 13, 2020
এই টুইট বার্তা লেখার আগে প্রতিষ্ঠানটির মোট ফলোয়ার ছিলো মাত্র ২ হাজার ৪০০ জন। কিন্তু এই টুইটটি ৩ হাজার বারের বেশি রিটুইট করা হয়। সেই সঙ্গে সেখানে লাইক-কমেন্ট করা হয়েছে ২৭ হাজার বারের বেশি! এ ছাড়াও এ প্রসঙ্গে করা তার অপরাপর টুইটগুলোও ১ হাজারের বেশি রিঅ্যাকশন পেয়েছে। সিএনএন।
ইত্তেফাক/আরএ
