নো টি স

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:০০

রঙ বাংলাদেশের শীতসম্ভার

ঝরা পাতা ও ভেজিটেবল ডাইয়ের টেকচার থিমে সাজানো নকশায় নান্দনিক ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের এবারের শীতের সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রং :নেভিব্লু, মেরুন, কফি, বিস্কুট, ফিরোজা, পেস্ট, মেজেন্ডা, কালো ও অ্যাশ। তাঁত সুতি, মোটা খাদি, লিলেন, অ্যান্ডি ও গার্মেন্টস রিলেটেড সুতির পোশাকে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি ও প্যাচ ওয়ার্ক ইত্যাদি। ট্র্যাডিশানাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজের সঙ্গে স্কার্ট, টপস, শাল, কটি। এছাড়া আনস্টিচড সালোয়ার-কামিজ আর সিঙ্গেল ওড়নাও পাওয়া যাবে নিয়মিত কালেকশনের অংশ হিসেবে। তবে শীত সংগ্রহের মূল আকর্ষণ হিসেবে আছে নানা রকম শাল।

 

 

নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ

বিশ্বের অন্যতম তিনটি ফ্যাশন উত্সব বসে প্যারিস, লন্ডন ও নিউ ইয়র্কে। গ্রীষ্ম ও শীত এই দুটি সিজনে ভাগ হয়ে চলে এই উত্সব। এখানে হলিউড-বলিউডসহ বিশ্বের নানা প্রান্ত থেকে এসে ভিড় করেন নামজাদা সব ফ্যাশন ডিজাইনার ও মডেলরা। থাকেন ফ্যাশন দুনিয়া মাতানো সাংবাদিকেরাও। ক্যামেরার আলো ঝলকানির মধ্যে চলে নানা দেশের পোশাকের প্রদর্শনী। প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কের ম্যানহাটনে বসতে চলছে ফ্যাশন উইক। এই আসর বসবে ৬ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সুখবরটি হলো, এবারের আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও। যা হতে চলেছে কোনো পুরুষ ডিজাইনারের মাধ্যমে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। আমেরিকা প্রবাসী ওমর চৌধুরীর তত্ত্বাবধানে অভিনেতা, প্রযোজক ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নেবেন বলে চূড়ান্ত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সেগমেন্টে তিনি হাজির হবেন ঐতিহ্যবাহী মসলিন, জামদানি, তাঁত ও পাটের পোশাক নিয়ে। পিয়াল হোসেনের নকশা করা পোশাক পরে রানআউটে হাঁটবেন বিশ্বের নামীদামি মডেলরা। এই ভাবনায় বেশ উচ্ছ্বসিত পিয়াল হোসেন।

 

‘আমার জানলা’ শীর্ষক আলোকচিত্র ও টি-শার্ট প্রদর্শনী

নিজের দেশকে দেখার, জানার, বোঝার ও প্রকাশের নানা ভঙ্গি রয়েছে। কথাসাহিত্য, কবিতা, শিল্পচিত্রের মতো আলোকচিত্রও এসব ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখে। আলোকচিত্র নিয়ে নিত্য উপহারের তৃতীয় আয়োজন ‘শ্যামলী নিসর্গ ও বিমূর্ত ছায়াবাজি’। নির্বাচিত আলোকচিত্র ও টি-শার্ট নিয়ে আয়োজিত এ প্রদর্শনী শুরু হবে আজ থেকে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ মার্কেটে। এ সময়ের ২১ জন তরুণ আলোকচিত্রীর আলোকচিত্র টি-শার্টের জমিনে নতুন ও ভিন্ন এক স্বদেশচিত্র উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ক্যামেরার কবি নাসির আলী মামুন, ফ্যাশন গবেষক ও ডিজাইনার চন্দ্রশেখর সাহা, আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, সমাজসেবক আশরাফ উদ্দিন আহমেদ, কামরুল আহসান প্রমুখ।

 

বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের উদ্বোধন

 

বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল-২০ শুরু হয়েছে গত ১১ জানুয়ারি থেকে। এই উত্সবটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ. ক. ম. মোফাজ্জেল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববরেণ্য ‘ফরাসি ক্রস আটলান্টিক নাবিক’ নামে খ্যাত মিস. অ্যান ক্যুয়েমেরে। এছাড়া ভারত ও নেপাল থেকেও বিভিন্ন বিখ্যাত অ্যাডভেঞ্চারার উপস্থিত ছিলেন। একই দিনে রাঙামাটিতে হাইকিং, ট্রেকিং ও সেইলিংয়ের প্রশিক্ষণ আয়োজনের উদ্বোধন করা হয়। আর বান্দরবান ও খাগড়াছড়িতে রেল রান, মাউন্টেন বাইক, টিম বিল্ডিং, জিপ লাইনিংয়ের প্রশিক্ষণ আয়োজনের উদ্বোধন করা হয়। আয়োজনটি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এই আয়োজনের শুরু থেকে ট্র্যাভেল পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্যালেন্ডার ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস লিমিটেড।

 

পুরান ঢাকায় সেইলর

দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এবার পাল তুলল ওয়ারীতে। নতুন বছরে ক্রেতাদের জন্য আরো বড়ো পরিসরে, আধুনিক সেবা নিয়ে পুরান ঢাকার ২/২ নবাব স্ট্রিটে নিজেদের ফ্ল্যাগশিপ আউটলেট নিয়ে হাজির হলো ব্র্যান্ডটি। ১৩৫০০ স্কয়ার ফিটের চারতলাবিশিষ্ট শপটি বর্তমানে এই এলাকার সবচেয়ে বড়ো লাইফস্টাইল স্টোর। রাজধানীর ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত পুরান ঢাকায় সেইলরের এই উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের মধ্যে নতুন উদ্দিপনা তৈরি করবে। কেননা, ফ্যাশন ব্র্যান্ডটি তাদের পোশাক এবং আউটলেটের ইন্টেরিয়রে তুলে ধরছে সেই ঐতিহ্যকে। যা এই এলাকার মানুষের জন্য একই সঙ্গে আনন্দের এবং গর্বের। আউটলেটিতে থাকছে সেইলরের সব পণ্য।

 

বাণিজ্য মেলায় সারার প্যাভিলিয়ন

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ফ্যাশন হাউস সারা লাইফস্টালের প্যাভিলিয়ন। ৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে এই লাইফস্টাইল ব্র্যান্ডের সকল পণ্য। এছাড়াও মেলায় সারার পোশাকে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। প্যাভিলিয়নে তারা প্রাধান্য দিয়েছে শীতকালীন পোশাকের সমারোহকে। এই আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক।  এসব পোশাকের মধ্যে রয়েছে ম্যানজ অ্যান্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, লেদার জ্যাকেট, ম্যানজ অ্যান্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ অ্যান্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট ও কিডস হুডিজ।