প্রণব মজুমদার
যতই করো ফাইন
সবকিছু ম্যানেজ করি
রাজা মহারাজা ধরি
থাকুক পড়ে মানুষগুলোর
হাতে গড়া আইন!
নাম আমার শম্ভুনাথ পাইন।
সড়ক আইন জানি না
নিয়মকানুন মানি না
শর্তগুলো ছাপা আছে
সবই তুচ্ছ আমার কাছে
থাকুক না হয় চুক্তি করা সাইন
আমারও ভাই আছে ঢের
ওপরদিকের লাইন।
জনগণের হোক না ক্ষতি
বিত্তশালীর দ্রুত গতি
রাস্তা দিয়ে আমিও চলি
নিয়ম মানতে আমিও বলি
তবু কেন হয় গোলাযোগ
হাজার টাকার ফাইন?
আমি অতি গোবেচারা
ঘরের বাইরে ছন্নছাড়া
অফিস যেতে কষ্টে মরি
ভেবে না পাই কী যে করি
আমি করি বাম আর ডাইন
আমার নাম শম্ভুনাথ পাইন!
