মজিদা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষের রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:০৯

পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আলী আহমেদের মৃত্যুতে গতকাল সোমবার কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মিলনায়তনে তার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, হাসিনা বেগম, খায়রুননাহার রুবী ও বিশ্বাস সাইদুর রহমান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. আমিন খান।