বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি মনোনীত জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন (জগ) পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। এছাড়াও আওয়ামী লীগের মনোনীত এনামুল হক টি রানা (নৌকা) পেয়েছেন ১ হাজার ২৯ ভোট।
সোমবার প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মোছা: নিপা বেগম (চশমা), ২নং ওয়ার্ডে জাহানারা বেগম (জবাফুল) ও ৩নং ওয়ার্ডে মোছা: শিল্পী খাতুন (চশমা)।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক ফকির (পানির বোতল), ২নং ওয়ার্ডে মো: আকরাম হোসেন (ডালিম), ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম ওরফে আলম (উটপাখি), ৪নং ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে এসএম কায়কোবাদ (উটপাখি), ৬নং ওয়ার্ডে মহিদুল ইসলাম সরদার (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে আশরাফুজ্জামান সাগর (উটপাখি), ৮নং ওয়ার্ডে রেজানুর তালুকদার ওরফে রাজিব (উটপাখি) ও ৯নং ওয়ার্ডে মোঃ ইদ্রিস আলী (উটপাখি)।
সন্ধ্যা ৭টায় উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন বগুড়া জেলা নির্বাচন অফিসার ও দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মাহবুব আলম শাহ্।
ইত্তেফাক/আরকেজি
