চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪১৭ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর হোসেন পাটওয়ারী। তিনি পেয়েছেন ১৬২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মোতালেব জমাদার পেয়েছেন ১১৮৩২ ভোট।
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৩১টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৮জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ছিলো ৮০ হাজার ২৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন।
ইত্তেফাক/আরকেজি
