রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে তাহ্যীবুল উম্মাহ ইসলামী ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের নতুন বাজার এলাকায় মাদ্রাসা ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনম নিজামুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানী, উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, হায়দরগঞ্জ টিআর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. একেএম ফজলুল হক ও আব্দুর রশিদ মোল্লা প্রমুখ।
তাহ্যীবুল উম্মাহ ইসলামী ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন বলেন, প্রতিষ্ঠানটিতে নূরানী, নাজেরা, হিফজুল কুরআন, দাওর (শুনানী) ও সাধারণ শাখাসহ প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
