মাগুরায় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:৩৯

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ মোল্লা ( ৬১)  নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার বালিদিয়া গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বালিদিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাইদ মোল্লা পার্শ্ববর্তী বড়রিয়া গ্রামের মেলা দেখে বাড়িতে ফেরার পথে বালিদিয়া মধ্যপাড়ায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে। এ সময় সাইদ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। 

 

উল্লেখ্য, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও নুরুল মৃধা নামে দুইদলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত আবু সাইদ মোল্লা নুরুল মৃধার দলের সদস্য।

 

মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস জানান, আবু সাইদ মোল্লা নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশি তদন্ত চলছে।

 

ইত্তেফাক/এএম