কক্সবাজারের চকরিয়ার খুটাখালী নতুন মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ছৈয়দ হোসেন চক্কু (৪৯)। সে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ার মৃত আব্বাস আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম বলেন, ‘লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী মাইক্রেবাসটি। এ সময় লেগুনা গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন ঘটনাস্থলে মারা যান। এছাড়াও লেগুনা ও মাইক্রোবাসের আরো কয়েক যাত্রী আহত হন।
আরো পড়ুন: বসলো পদ্মা সেতুর ২১তম স্প্যান, দৃশ্যমান ৩১৫০ মিটার
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
