>> সৈয়দ তাওসিফ মোনাওয়ার
আমরা অনেকেই ভাবি, নিজে উদ্যোক্তা হয়ে কিছু করব, যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে নিজের স্কিলগুলো প্রাধান্য পাবে! কিন্তু সবাই কি পারে এই স্বপ্ন বাস্তবায়ন করতে?
এ রকম স্বপ্নবাজ মানুষদের জন্য এই জন্য প্রকাশিত হতে যাচ্ছে একটি অনন্য বই, নাম ‘ফায়ার ইউর বস’। বইটির লেখক অস্ট্রেলিয়ায় মাত্র ৬০০ ডলার পকেটে নিয়ে বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে আজ সফল উদ্যোক্তা হেমি হোসেন।
আগামী ২৫ জানুয়ারি দেশের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হতে যাচ্ছে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। যা নিশ্চিত করেছেন হেমি হোসেনের এদেশি তারুণ্যের জন্য গড়া প্রতিষ্ঠান ‘ক্যারিয়ার্স হাব বাংলাদেশ’। বইটি নিয়ে হেমি বলেন, ‘সফলতা কখনই খুব সহজে আসে না, বরং এর জন্য প্রয়োজন দক্ষতা ও কঠোর পরিশ্রম। আর নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট, আমার জীবন থেকে নেওয়া শিক্ষা ও সফল হয়ে ওঠার পেছনে মূলমন্ত্র নিয়েই এই বই ‘ফায়ার ইউর বস’।’
বইটির নামকরণ এর কাহিনিটিও বেশ মজার! অস্ট্রেলিয়ার টপ অরগানাইজেশনের টপ রোলে কাজ করা হেমি একবার নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে একদিন উনি নিজের বসকে ফায়ার করবেন। তিনি তার প্রতিজ্ঞা রেখেছেন এবং নিজের বসকে ফায়ার করে তার অধীনে হায়ার করেছেন। হেমি দীর্ঘদিন ধরে ‘Grow With Hemi’-এর মাধ্যমে তরুণীদের জীবনে পরিবর্তন এনেছেন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে তিনশতাধিক সফল উদ্যোক্তা তৈরি করেছেন। এছাড়াও অনেকেই ব্যবসা শুরু করার পর সাসটেইন করতে পারছেন না, তারাও হেমির বিজনেস মেন্টরশিপের মাধ্যমে সফলভাবে তাদের বিজনেস চালাচ্ছেন। ব্যক্তিজীবনে হেমি মূলত একজন ইন্টারন্যাশনাল লাইফ কোচ এবং বিজনেস মেন্টর। অর্থকণ্ঠ বাংলাদেশ থেকে দ্য ইয়াং এন্টারপ্রেনার ইন বাংলাদেশ পুরস্কার ও স্মল বিজনেস ভিক্টোরিয়া থেকে বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০১৮ পুরস্কার লাভ করেছেন তিনি।
যারা চাকরিজীবী থেকে উদ্যোক্তা হতে চান আর যারা উদ্যোক্তা হিসেবে সফলতা চান তাদের জন্য ‘ফায়ার ইউর বস’ বইটি অবশ্য পাঠ্য। বইটিতে হেমি হোসেন আলোকপাত করেছেন ৭টি গুরুত্বপূর্ণ স্টেপের কথা, যা চাকরিজীবী থেকে উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যক। এছাড়াও আছে হেমির সিগনেচার 9P ফর্মুলা। ‘ফায়ার ইউর বস’ বইটি থেকে জানতে পারবেন কীভাবে পজিটিভ মাইন্ডসেট এবং প্রপার স্কিল সেট আপনাকে একজন সফল উদ্যোক্তায় পরিণত করতে পারে। কেননা হেমি নিজের জীবন থেকেই এটি শিখেছেন যে উদ্যোক্তা হওয়ার পথে বারবার ব্যর্থ হওয়ার পর পজিটিভ মাইন্ডসেট এবং স্কিলসেটের মাধ্যমে সফলতা আনা যায়।
হেমি বলেন, ‘‘ফায়ার ইউর বস’ উদ্যোক্তাদের জন্য বেশ কাজের একটি বই হতে পারে।’ মনেপ্রাণে বাঙালি হেমি হোসেনের এই সাফল্য আসলে আমাদের সবার। বাংলাদেশ ভালোবেসে হেমি বইটিকে প্রথমেই বাংলাদেশে আনছেন, যদিও বইটির পাবলিশার অস্ট্রেলিয়ান। প্রি-অর্ডারের মাধ্যমে আমরা হেমির এই দারুণ অর্জনে অবদান রাখতেই পারি, তাই না?
