রামু (কক্সবাজার) সংবাদদাতা
রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে গলায় ফাঁস দেওয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি (৩০) ওই ইউনিয়নের নতুনবাজার পাহাড়তলী এলাকাল জালাল আহমদের ছেলে। তৌহিদা আজিম ও এনামুল হক জানিয়েছেন, ঝুলন্ত ওসমান গনির মৃতদেহ দেখে রামু থানাকে অবহিত করেছে। রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
