সুনামগঞ্জ প্রতিনিধি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের মহাজোট প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ’র সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার দুপুরে মহাজোট আ.লীগ ও জাতীয় পার্টির আয়োজনে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মকসুদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মহাজোট প্রার্থী অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুর, জেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক আসাদ্দুজ্জামান সেন্টু, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সহ-সভাপতি দেওয়ান জিসান এনায়েত রেজা, সাংগঠনিক সম্পাদক সৃজন দেবনাথ প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর বলেছেন, ‘৩০ তারিখ সারাদিন লাঙ্গল মার্কায় ভোট দিন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে মহাজোটের প্রার্থী পীর মিসবাহকে মনোনয়ন দিয়েছেন। এখন পীর মিসবাহকে জয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
