বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে ৯ম ও ১০ম গ্রেডে কারখানার ১২৫ কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শিল্প সচিব মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগপত্র প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম
০০০০
মিরপুর রূপনগরে ওয়ান ব্যাংকের রূপনগর উপশাখার কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম সম্প্রতি উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ এবং ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
০০০
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সুরক্ষা মিলিওনিয়র স্কিমের এক হিসাবধারী মৃত্যুবরণ করায় বিমা দাবির চেক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মো. কামাল উদ্দিন ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া
০০০০
২০১৯ সালে এসি বিক্রিতে বিশেষ অবদান রাখায় ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের পুরস্কৃত করে ওয়ালটন কর্তৃপক্ষ
