দৌলতদিয়ায় যৌনকর্মী হত্যার চেষ্টায় মামলা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

একজন গ্রেফতার

g  গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে শিরিন (২৫) নামের এক যৌনকর্মীকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে এক যুবক। অভিযুক্ত লিখন মোল্লা (২৪) ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আ. রব মোল্লার ছেলে। তাকে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শিরিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে জরুরি বিভাগের চিকিত্সক। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিত্সকের পরামর্শে শিরিনকে ঢাকা সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার ঘরে লুটপাটের উদ্দেশ্যে ওই তরুণীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে আহত তরুণী সুস্থ হয়ে জবানবন্দি দিতে পারলে বিষয়টি আরো পরিষ্কার হবে। আহত তরুণীর কোন স্বজন না থাকায় এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।