ওসমানীনগরে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

চারজন আটক

g  ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগর থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার এবং এর সাথে জড়িত চারজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো- ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নেরর পশ্চিম মোবারকপুর গ্রামের নুর মিয়ার পুত্র তোফায়েল আহমদ তোফা (২৮), উপজেলার মোহাম্মদপুর রাইগদারা গ্রামের আব্দুল কাদির নূরের পুত্র চুরি হওয়া প্রাইভেট কারের চালক মুহিবুর রহমান (৩০), গোয়ালা বাজারের কালাসারা এলাকার নিশিল কুমার পালের পুত্র নন্দ পাল (৩০) ও  ঢাকার ধামরাই এলাকার বালিয়া গ্রামের বদ্দু মিয়ার পুত্র আকবর খান (৪০)। আটককৃত তোফার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত তালা ও লোহাজাতীয় জিনিসি কাটার একটি অত্যাধুনিক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম জানান, প্রথমে চুরি হওয়া প্রাইভেট কারসহ তোফায়েল তোফা ও চালক মুহিবুর রহমানকে আটকের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতদের লুটকৃত স্বর্ণ ও নগদ টাকাসহ আরও দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।