সিরাজগঞ্জের কামারখন্দে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার রাতে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্তের নাম ইনু (৪৫)। সে শিশুটির সম্পর্কে প্রতিবেশী দাদা। ইনু ওই একই গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। ইনুকে বুধবার সকালে তেঘরী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আরো পড়ুন: ‘ইভিএম নীরবে-নিঃশব্দে ভোট চুরির ডিজিটাল প্রকল্প’
কামারখন্দ থানা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ইনু শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়ির পাশের পুকুর চালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর বাড়ি যাওয়ার পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখতে পায় তার মা। পরে বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতুব্বরা সালিশি বৈঠকের মাধ্যমে মিমাংসার জন্য শিশুটির পরিবারকে প্রস্তাব দিলে তা পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার সকালে অভিযু্ক্ত ইনুকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
