নতুন গান নিয়ে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:২৮

ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় শিল্পী সালমার নতুন গান ‘পাঁজর’ সম্প্রতি মুক্তি পেয়েছে। জান্নাতুল ফেরদৌস মিলার কথায় জিয়াউদ্দিন আলমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ক্যামেরায় ছিলেন সানী খান। এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা। আর গানটি মুক্ত হয়েছে এমআর বেস্টমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন গান নিয়ে সালমা বললেন, ‘গানটির কথা খুবই সুন্দর। কথার সঙ্গে মিল রেখে এর সুর, সংগীত ও মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। আশা করছি, নতুন বছরের আমার এই প্রথম গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’