সাজুর ‘তুমি আর আমি’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৩০

সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহআলম সাজুর নতুন উপন্যাস ‘তুমি আর আমি’। বইটি এবারের একুশে বইমেলায় প্রকাশিত হতে চলেছে। ১৮৪ পৃষ্ঠার বড়ো ক্যানভাসের বইটি প্রকাশ করবে পার্ল পাবলিকেশন্স। এর প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটির মূল্য তিনশ টাকা। সাজু বলেন, ‘উপন্যাসটি মূলত কিছু সম্পর্কের গল্প। কিছু মানুষের টানাপোড়েনের গল্প। কয়েকজন তরুণীর সংগ্রামী জীবনের উপাখ্যান।’ উল্লেখ্য, সাজু লেখালেখি করছেন ২১ বছর ধরে। তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। ২১ বছরে তার মোট ৪৫টি গল্প ও উপন্যাসের বই প্রকাশিত হয়েছে। এবারের একুশে বই মেলায় ‘তুমি আর আমি’ উপন্যাসটি ছাড়াও সাজুর লেখা ২৫৪ পৃষ্ঠার বড়ো ক্যানভাসের আরো একটি বই প্রকাশ করবে সময় প্রকাশন। বইটির নাম ‘টুঙ্গিপাড়া থেকে ধানমন্ডি বত্রিশ’। এটি মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। সাজু বলেন, ‘একজন পাঠকপ্রিয় লেখক হওয়াই আমার জীবনের বড়ো স্বপ্ন।’