সিরাজগঞ্জের শাহজাদপুরে কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন স্মরণে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনষ্ঠিত হয়েছে ।
গতকাল রবিবার দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ঢাকা’ নজরুল একাডেমির আয়োজনে ও শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ভারতের রবীন মুখোপাধ্যাায়, চন্দ্রনাথ ব্যানার্জী, জয়া ভাদুরী,সুমিতা চট্রোপাধ্যায়, সঙ্গীতা মুখোপাধ্যায়, অর্পণা দাসগুপ্তা, সোমা স্যানাল চক্রবর্তী, দীপা বসাক, তন্ময় বসাক, হিমাদ্রী মুখার্জী, চায়না মৈত্র ও সুধা বিশ্বাস সংগীত পরিবেশন করেন এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোর সভাপতিত্বে এ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ এএম আব্দুল আজিজ, নজরুল একাডেমি ঢাকা’র সাধারণ সম্পাদক মিন্টু রহমান, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির বাবু শ্যামল কুমার সাহা, বায়েজীদ হোসেন, কাজী শওকত, কামরুন নাহার লাকী প্রমুখ ।
