শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৩৭

বাংলাদেশ শিশু একাডেমি নেত্রকোনা জেলা অফিসের উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার জেলা পর্যায়ের দুদিনব্যাপী প্রতিযোগিতা  একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি জামানের  সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইনউল ইসলাম। নৃত্য, সঙ্গীত, কুইজ, গল্পবলা, বক্তৃতা, আবুত্তি, অভিনয়, কেরাত, হামদ নাতও ক্রীড়া প্রতিযোগিতায় জেলার দশটি উপজেলার দুশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, সমাজ সেবক ও শিক্ষক ছায়েদুর রহমান ওজেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল। পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।