‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন চুয়েটের ৪ শিক্ষার্থী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:১৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চার শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে দেওয়া ২০১৮ সালের “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পাচ্ছেন। গত ০৫ জানুয়ারি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


“প্রধানমন্ত্রী স্বর্ণপদক” এর জন্য মনোনীতরা হলেন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. নাজমুল হুদা নাঈম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা, পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ূয়া। স্বর্ণ পদকপ্রাপ্ত চারজনের তিনজনই বর্তমানে চুয়েটে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে: ইসি সচিব

চুয়েটের ভিসি চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম স্বর্ণ পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্মাতক পর্যায়ে অনুষদ ভিত্তিক সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে।

ইত্তেফাক/আরআই