স্বরূপকাঠিতে ব্যাডমিন্টন

আমিনুল-মনির জুটি চ্যাম্পিয়ন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০৩

স্বরূপকাঠিতে পুলিশ জনতা সেতুবন্ধন ব্যাডমিন্টন টুর্নামেন্টে নেছারাবাদ থানার আমিনুল-মনির জুটি চ্যাম্পিয়ন  হয়েছে। পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায়  আমিনুল-মুনির জুটি ২-১ সেটে পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির বাদল-সুরজিত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের আমিনুল শ্রেষ্ঠ খেলোয়াড় হন। বিজয়ীদের পুরস্কার দেন প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, প্রমুখ। টুর্নামেন্টে  ১৬টি দল অংশ নেয়।