নারী চার দলীয় টুর্নামেন্ট

আজ বাংলাদেশের প্রথম খেলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০৪

ভারতে চলমান চার দলীয় নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পাটনায় আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-এ দল। এছাড়া ১৮ জানুয়ারি ভারত-বি দলের বিপক্ষে এবং ২০ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে খেলবে সালমা খাতুনের দল। ২২ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।

এই টুর্নামেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ দল। আগামী মাসেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ভালো মঞ্চ পেয়েছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ভারত সফরে গেছেন সালমা-জাহানারা আলমরা।

ভারতের পাটনায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ১৪ থেকে ২৩ জানুয়ারি চলবে টুর্নামেন্ট। ভারত ‘এ’, ভারত ‘বি’ দল, থাইল্যান্ড ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে এই টুর্নামেন্টে। ভারত থেকে ফিরেই বিশ্বকাপ খেলতে যাবে নারী দল।