রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মাঠপর্যায়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসনে বিশেষ প্যাকেজ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। অতীতে শত চেষ্টা করেও জলাবদ্ধতা নিরসনে যত ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি জলাবদ্ধতা নিরসনে সুফল বয়ে আনতে পারেনি। সরকারি সকল ড্রেন ও খাল দখল মুক্ত করে খনন ও পরিস্কার করতে হবে। কেবলমাত্র পৌরসভা, সিটি কর্পোরেশনের ক্লিনার দিয়ে ড্রেন ও খাল পরিস্কার রাখা সম্ভব হবে না। কারণ এগুলো একদিকে পরিস্কার করার সাথে সাথে অন্যদিকে যে যার খুশিমতো যেখানে সেখানে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের কোটা ফেলছেন। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটা প্রতিরোধ করা একেবারে অসম্ভব। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক থেকে জ্বালানি তেল উত্পাদনের কারখানা নির্মাণ করলে অনেকে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সারাদিন তন্নতন্ন করে খুঁজে কুড়িয়ে এ সমস্ত কারখানায় বিক্রি করতে পারবে। এভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘীর দক্ষিণপার, সিলেট
