শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৮২তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘লিডারশীপ ডেভেলপমেন্ট ফর এক্সিকিউটিভস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের মিড লেভেলের নির্বাহীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ
০০০
ট্রান্সকম ফুডস সদর দপ্তরে লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ এবং ট্রান্সকম ফুডস লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ট্রান্সকম ফুডসের লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক। চুক্তিতে স্বাক্ষর করেন সহজের ট্রাক ও বাস বিভাগের পরিচালক, শাকিল জোয়াদ রহিম ও ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা
০০০
স্মার্ট ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অত্যাধুনিক ডিজাইনের ব্লুটুথ অটোম্যান ফার্নিচার উদ্বোধন করেছে। সম্প্রতি সংগীত শিল্পী হূদয় খান এবং ডেকো ইশো গ্রুপের পরিচালক রায়ানা হোসেন এ ফার্নিচারের উদ্বোধন করেন
