ট্রাম্পের চূড়ান্ত অভিশংসনের প্রস্তাব নিম্নকক্ষ থেকে সিনেটে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০২:২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। এরই মধ্যে প্রস্তাব মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠিয়ে দিয়েছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। প্রস্তাবটির পক্ষে পড়েছে ২২৮ ভোট। আর বিপক্ষে পড়েছে ১৯৩ ভোট। আগামী সপ্তাহে এই প্রস্তাবনার ওপর সিনেটে চূড়ান্ত শুনানি শুরু হতে পারে। সূত্র: বিবিসি

যারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা পরিচালনা করবেন তারা হাউস স্পিকার ন্যান্সি পেলোসি নতুন ঘোষিত সংসদ সদস্যদের দলের সঙ্গে এই পদক্ষেপের একটি অনুলিপিতে স্বাক্ষর করবেন। গত মাসে প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছিল হাউস। সিনেট তাকে দোষী সাব্যস্ত করে অফিস থেকে অপসারণ করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আমেরিকার জনগণ সত্য জানার অধিকার রাখে। আর সংবিধান বিচার দাবি করে। বুধবার আর্টিকেলস অব ইমপিচমেন্ট সিনেটে স্থানান্তর হবে। কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে পাঠানোর আগে আরো একটি কাজ করতে হবে তাকে। আর তা হচ্ছে ট্রাম্পের বিচার কাজে সহযোগিতার জন্য কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতার নাম ঘোষণা করা। যাদেরকে বলা হচ্ছে, ‘ইমপিচমেন্ট ম্যানেজার’। বুধবার ভোটাভুটির আগে সাতজন ‘ইমপিচমেন্ট ম্যানেজার’ এর নাম ঘোষণা করেন পেলোসি।

তারা হলেন, হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ, জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাডলার, কংগ্রেসম্যান হাকিম জেফারিস, জো লফগ্রেন, ভাল ডেমিংস, জ্যাসন ক্রো এবং সিলভিয়া গ্রাসিয়া।

ইত্তেফাক/বিএএফ