আজ মহীয়সী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী। আজ তার মৃত্যুবার্ষিকীতে সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে আজ মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডির বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
