ঈশ্বরদীতে নিখোঁজ নারীর লাশ পদ্মা নদীতে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৫:২০

ঈশ্বরদীর সাঁড়ায় পদ্মা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সাঁড়া ইউনিয়নের মাজদিয়া স্কুলপাড়া এলাকায় লাশটি নদীতে ভাসমান অবস্থায় ছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  অরবিন্দ সরকার জানান, স্থানীয়রা রাবেয়া খাতুন(৫৮) নামে এক নারীর লাশটি ভাসতে দেখে ৯৯৯ ফোন দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। রাবেয়া খাতুন বাঘা থানার খানপুর গ্রামের মৃত কাজী মণ্ডলের স্ত্রী।

আরও পড়ুন : আমেরিকা থেকে ১৫ বছর পর দেশে ফিরে লাশ হলেন রুহুল

থানার এস আই হালিম জানান, উদ্ধারের সময় লাশের পরিচায় জানা ছিল না। ফেসবুকে ছবি পোস্ট দেয়ার পর ওই নারীর স্বজনরা ঈশ্বরদী থানায় যোগাযোগ  করে সনাক্ত করলে লাশের পরিচয় জানা যায়।

স্বজনদের উদ্বৃতি দিয়ে তিনি আরো জানান, গত ১১ জানুয়ারি থেকে অপ্রকৃতিস্থ রাবেয়া নিখোঁজ ছিল। এব্যাপারে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি এবং মাইকিং করে।
ইত্তেফাক/এমআরএম