ইরানে বিমান দুর্ঘটনা: নিহতদের দাফন সম্পন্ন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৯:১২

 ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেশ কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে। এই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ১৭৬ জনের মধ্যে ১২৩ মরদেশ শনাক্ত করা হয়েছে। দক্ষিণ তেহরানের বেশাত-এ-জাহরা কবরস্থানে বিমান বিধ্বস্তে নিহত অনেককেই দাফন করা হয়েছে। এছাড়া বাকিদের মরদেহ বিভিন্ন দেশে স্বজনদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে দবলে দাবি করেছে ইরান। এদিকে মরদেহ গ্রহণের সময়েও ক্ষোভ প্রকাশ করেছে নিহতদের স্বজনরা। অনলাইনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়। সন্তানের মরদেহ গ্রহণের সময়  কফিন থেকে ইরানের পতাকা ছিঁড়ে ফেলেছে এক মা।   

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।বিমান বিধ্বস্তের পর পশ্চিমা বিভিন্ন দেশ দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়। তবে কিছুদিন অস্বীকার করলেও শেষ পর্যন্ত মানবিক ভুল ব্যাখ্যা দিয়ে ইরান জানায় তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান পিএস৭৫২।

ইত্তেফাক/এআর