বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গতকাল উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ করেন। এসময় তিনি উপজেলার হরসপুর ও পাহাড়পুর ইউনিয়নে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পথসভাও করেন। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান কচির সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আলী আজম, জালাল প্রমুখ।
