নানা কর্মসূচির মধ্যে দিয়ে জয়পুরহাটের কালাইয়ে গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালাই দৈনিক ইত্তেফাক-এর অফিসে কালাই উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্তি ফার্মেসির প্রো. মো. নূরুল ইসলাম সরদারের সভাপতিত্বে মাজেদা বেগমের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করতে আইসিআরসির প্রতি আহ্বান
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি ছিলেন কালাই উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান পলাশ, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এজেন্ট মো. আমিনুল ইসলাম, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুর নুর নাহিদ, দৈনিক জয়পুরহাট খবরের উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের ও দৈনিক সকালবেলার উপজেলা প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
