কাহালু (বগুড়া) সংবাদদাতা
বর্তমান সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ঝড় তোলা উঠতি বয়সের নায়ক বগুড়ার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সিংহ মার্কা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
হিরো আলম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদীয় ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এখন তিনি তার কর্মী বাহিনী নিয়ে প্রতিদিন কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় গণসংযোগসহ পথসভা করছেন। লক্ষণীয় বিষয় হিরো আলম যে কোনো এলাকায় ঢোকামাত্রই সেখানে যুব শ্রেণি তাকে ঘিরে ধরে তার সাথে কথা বলেন সেলফি তোলেন। আবার অনেকে তাকে আপ্যায়ন করেন।
হিরো আলম জানান, প্রথমে তার মনোনয়ন বাতিল হলেও পরে হাই কোর্টে রিটের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। এরপর সিংহ মার্কা প্রতীক বেছে নেন। প্রতীক সম্পর্কে হিরো আলম বলেন, আমি নিজেই একজন হিরো। আর হিরোরা সাধারণত সাহসী মনোবলের মানুষ হয়ে থাকে, তাই আমি সিংহ মার্কা বেছে নিয়েছি।
তিনি আরো বলেন, আমি মানুষের সেবা করে জীবন কাটিয়ে দেবো।
