কক্সবাজার-রামু আসনের মহাজোট প্রার্থী কমলের পথসভা ও গণসংযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:১১

রামু (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন, অতীতে যারা মানুষের পাশে ছিল না, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে। জাল ব্যালট ছাপিয়ে নির্বাচনে জালিয়াতির চক্রান্ত চলছে। মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ। মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। নৌকা এখন মানুষের হূদয়ের প্রতীক। সংসদ সদস্য কমল বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, পিএমখালী ও চৌফলদন্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কার্যালয় উদ্বোধন, পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন। রাতে চৌফলদণ্ডীতে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য কমল ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল প্রমুখ। বিকালে লিংকরোড় স্টেশন, হাজীপাড়া ও বাংলাবাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সভাপতি জহির উল্লাহ সিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার মেম্বার, সদর উপজেলা যুব লীগের সাবেক সভাপতি বদিউল আলম আমীর, রামুর আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কৃষক লীগ নেতা ইয়াকুব আলী ইমন প্রমুখ। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।