পিঠার বায়না

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৪

 

শীতের ভোরে আঁচল ধরে

খোকা করে বায়না

মায়ের তৈরি পিঠা পেলে

আর কিছু সে চায় না।

 

যত্ন করে মা বানালো

রসুই ঘরে গিয়ে

কত রকম পিঠাপুলি

চালের গুঁড়ি দিয়ে।

 

ভাপা পিঠা, দুধ চিতইয়ে

খোকার ভীষণ শখ

থালাভরে আনতে দেখে

খুশিতে ডগমগ।

 

রোদে বসে আয়েশ করে

পিঠা খাবে ছেলে

মমতাতে মনটা মায়ের

ভরবে কাছে এলে।