শীতের সরোদ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০০

 

বেশি ঘেঁটে দেয় ফলাফল দেখা

বেশি বাড়াবাড়ি ন্যাড়া শীতরেখা

খুব কঠিনেরে শোভাযাত্রায়

খুব আড়াআড়ি কেজো মাত্রায়

অতি নমস্য হিমের চলন

অতি প্রাধান্য ময়লা গড়ন

শীত মহাজন

 

অনাবাদী কামে মাথাভাঙা চাঁদ

পৌষের চালে তুলছে বিবাদ

মাঘের শিথানে কুয়াশার হানা

শিশির-মোহানা

শীতবক কানা

 

বড়ো নিচু আর হামা দেয়া বোধ

বড়ো ডোবা বুঝি ঋতু-প্রতিশোধ

মগডালে রোদ

শীতের সরোদ