শীতমগ্ন রাতে রঙিন চুড়ির বিদ্রোহ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০২

 

দু বাহুতে বুকের মায়ায় বিস্তীর্ণ পয়মন্ত শস্যের হলুদ শুধু কাঁদে

থিতু হয়ে যায় পাপড়ির ওম, হূিপঞ্জর বাজে অন্য সুরে, অন্য টানে

মুদিত জাগ্রত চোখের স্বপ্নে অন্য উষ্ণতা, অন্য মুখ—নীরব শূন্যতায়।

 

হু হু করে ভাঙে বিশ্বাসের পাড় পরম নৈঃশব্দ্যে, শীতমগ্নতায়

জড়িয়ে থাকে দেহের সাথে দেহ, এলো চুল, শাড়ির আঁচল,

শীতমগ্ন রাতে চরম বিদ্রোহে ভেঙে পড়ে রঙিন চুড়ি বোবা কান্নায়।