মুখ তার বেদনার কুয়াশা
বিগত হেমন্ত ছুঁয়ে-ছেনে
বুকের বাঁ দিকে আছড়ে পড়ে
বিপন্ন শীত
প্রাচীন পারস্য গা ঝেরে উত্তাপ ছড়ায়
ঘুমে কিংবা দিবাজাগরণে মনো-আরশি
খান খান, একটানা বেজে চলে ব্রেকিং নিউজ
বেড়ে যাচ্ছে তেলের দাম
বেড়ে যাচ্ছে রক্তলোলুপ চিনি
কেবল ক্রমশ কমে এই প্রপঞ্চ পরমায়ু
মিথ্যাবাদী শীতে
