এমন জমাট শীতে তোমার সঙ্গে দেখা হলো না!
বলতে পারো—‘এতে কী হয়েছে!
শীতে হয়নি—হেমন্তে হবে
নতুন বসন্তে যদি হয়
সে হবে উদার উন্মোচন’
তোমার সঙ্গে দেখা না-হলে
শীতের সঙ্গে দেখা না-হলে
আমার তো কিছু এসেযায়!
অভিজ্ঞতা পাঠ করে জানি—
শীত আর তুমি পাঠ্যসূচি, নানা বর্ণে সমান-অর্থক
