হিমের ভালোবাসা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০৪

 

হিমের ওমের ছায়ায়

মাঘের মুক্ত মায়ায়

হূদয় বড্ড কাঁপায়।

 

হাসনুহেনার বোঁটায়

শিশিরবিন্দু ফোঁটায়

কী জানি কে লুটায়।

 

চাঁদের শীতল আলোয়

তীব্র চুমুর ছোঁয়ায়

উষ্ণ চাদর জড়ায়।

 

কোথায় কারা ঘুমায়

স্তব্ধ অমানিশায়

আদর ভালোবাসায়?