রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে নির্বাচনী পথসভায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান মহিবের হাতে ফুলের তোড়া দিয়ে দলবদল করেন তারা।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিব্বুর রহমান মহিব। ওই পথসভায় মহিব্বুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল এবং বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহম্মেদের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ জন নেতা-কর্মী এক সঙ্গে আওয়ামী লীগে যোগদান করেন।
