উপভোগ্য ফুটবল উপহার দিল বুরুন্ডি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৩৩

আফ্রিকান ফুটবল দল সিশেল, বুরুন্ডি এবং মরিসাশকে অনেকেই সমালোচনা করেছেন। এই সব দেশকে কেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে আনা হয়েছে। কাগজে কলমে দেখা যায় বুরুন্ডি (১৫১) এবং মরিসাশ (১৭২) ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়েও অনেক উপরে।  সিশেলস বাংলাদেশের চেয়ে নিচে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিন এবং বাংলাদেশেকে যারা দেখেছেন তাদের ধারনাই পাল্টে যাবে যদি কালকের ম্যাচটায় বুরুন্ডি ও মরিসাশকে দেখে থাকেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই দুই দলের লড়াই উপভোগ্য ছিল। বুরুন্ডি ৪-১ গোলে হারিয়েছে মরিসাশকে। দ্বিতীয় দিনে টুর্নামেন্টের হ্যাটট্টিক করেছেন নিশিমরিমানা জোসপিন। ১ গোলে পিছিয়ে ৪ গোলে জিতেছে বুরুন্ডি। ৪ মিনিটে আদ্রিয়েন গোল করে এগিয়ে দেন মরিশাসকে ১-০। তারপর ৪ গোল হজম। ক্রিস্টোফার লুইস দর্শনী ফ্রি-কিকে সমতা আনেন ১-১। জোসপিন বাকি তিন গোল করেন ৪-১।

চার ফুটবলার আনেনি ঢাকায়। তারা ইউরোপে খেলছে। একজন বেলজিয়ামে, দুইজন পর্তুগালে, একজন স্কটল্যান্ডে খেলছেন। বিশ্বকাপ বাছাইয়ে খেলে দুই দল। শেষ মুখোমুখিতে ১-১ গোলে ড্র হয়েছিল। বুরুন্ডি ঢাকায় এসে উইথবল অনুশীলনও করেনি। ১২ ঘণ্টা ভ্রমণ করে ঢাকায় এসে জিম করে মাঠে নেমেছিল তাতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে তারা। স্কিলফুল ফুটবল খেলেছে। হ্যাটট্টিকম্যান ১৮ বছর বয়সের নিশিমরিমানা জোসপিন এবারই প্রথম জাতীয় দলের খেললেন। তার কাছে স্মরণীয় এই হয়ে থাকল এই মাঠ এবং টুর্নামেন্ট। জোসপিনই নয় বুরুন্ডি জাতীয় দলে ১০ জনের অভিষেক হয়েছে গতকাল। বুরুন্ডির কোচ বিপফুবুসা জোসলিন বললেন,‘আমরা এর চেয়েও ভালো খেলতে পারি।’ মরিসাশ দলে ১১ জনের অভিষেক হয়েছে কালকের খেলায়। মরিসাশের কোচ জ্যাকুলিন ফ্রান্সিকো ফিলহো হারলেও অখুশি না। বললেন, ‘আমরা বিশ্বাস করি সিশেলসকে হারাতে পারব।’

আজকের খেলা : ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।