শুরুতে বলতে চাই, ঢাকা মহানগরের সমস্যা প্রধানত চারটি। এগুলো হলো—১. ফুটপাত ও রাস্তার দুই পাশ দখল; ২. ধূলাবালির কারণে বায়ুদূষণ; ৩. ডেঙ্গু ও মশার উপদ্রব এবং ৪. যানজট। এই চারটির মধ্যে দুটো সমস্যার সমাধানে কোনো অর্থের প্রয়োজন হয় না। এই সমস্যা দুটো হলো—রাস্তার দু’পাশসহ ফুটপাত দখলমুক্ত করা এবং ধূলাবালির কারণে বায়ুদূষণ বন্ধ করা। কিন্তু আমাদের শঙ্কা, এই সমস্যা দুটোর সমাধান করবে কিনা নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা। কেননা, এর আগে এযাবত্ যারা যারা নির্বাচিত হয়েছিলেন তারা কেউই এই দুটো সমস্যার সমাধান করেননি। দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থী যারা নির্বাচন করছেন এবং এদের মধ্যে যারা নির্বাচিত হবেন তারা এইসব সমস্যার সমাধান দিতে পারবেন কি?
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
