মতলবে প্রাইভেটকারের চাপায় শিশু নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৬

মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতুর সংযোগ সড়কে দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম সিফাত (৬)। সিফাত উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বেপারী বাড়ির কামাল বেপারীর ছেলে। বৃহস্পতিবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে সিফাত মতলব সেতুর সংযোগ সড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় বেপরোয়ার গতির একটি প্রাইভেটকার (নং: ঢাকা মেট্রো গ ১৭-৬৫১৬)  সিফাতকে চাপা দেয়। তখন সড়কে চলাচল করা স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: মারামারি থামাতে গিয়ে অলিম্পিয়া কোম্পানীর কর্মকর্তার মৃত্যু

মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ গাড়িটিকে আটকে রাখে। পরে পুলিশ গাড়িটিসহ চালককে থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/নূহু