বরিশাল অফিস
ঢাকা-ভোলা রুটে তলা ফেটে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরে আটকে পড়েছে একটি লঞ্চ। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়ে লঞ্চের প্রায় ৫ শতাধিক যাত্রী। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এমভি কর্ণফুলী-৪ নামে এই লঞ্চ থেকে অপর একটি লঞ্চে যাত্রী তুলে নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চের তলা ফেটে বরিশালের মেহেন্দিগঞ্জের কাছে একটি চরে আটকে পড়ে। শুক্রবার সকাল ৭টায় চরফ্যাশন থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ কর্ণফুলী-১৩ আটকে পড়া লঞ্চের যাত্রীদের তুলে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। কর্ণফুলী-১৩ লঞ্চের যাত্রী আবু ছিদ্দিক জানান, রাত ২টার দিকে আটকে যাওয়া লঞ্চের যাত্রীদের তুলে নেওয়ার চেষ্টা করে অপর একটি লঞ্চ। কিন্তু কুয়াশা বেশি থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
